

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সার্বিয়ায় আবারও জোরালো হয়ে উঠেছে সরকারবিরোধী আন্দোলন। রাজধানী বেলগ্রেডে শনিবার হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়ে আগাম নির্বাচনের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
গত বছরের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশনে দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর থেকেই সার্বিয়ায় দুর্নীতি ও সরকারের জবাবদিহি নিয়ে ক্ষোভ বাড়তে থাকে। ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বড় রাজনৈতিক ইস্যুতে রূপ নেয়। বিক্ষোভের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগ করলেও আন্দোলন থামেনি।
প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ শুরু থেকেই আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীরা রাজপথ থেকে সরে যেতে বাধ্য হলেও সাম্প্রতিক বিক্ষোভ নতুন করে আন্দোলনে গতি এনেছে। আন্দোলনকারীরা এখন আগাম নির্বাচনের পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভুচিচ ইঙ্গিত দিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। তবে নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি ঘোষণা করা হয়নি।