বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে ভেঙে পড়ল বিখ্যাত ‘প্রেমের সেতু’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভ্যালেন্টাইনস ডের দিনই (১৪ ফেব্রুয়ারি) ইতালির বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে সাগরে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আদ্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত ‘লাভার্স আর্চ’ পাথরের খিলানটি বহু বছর ধরে পুলিয়ার মেলেনদুগ্নো শহরের সান্ত’আন্দ্রেয়া এলাকায় পর্যটক ও নবদম্পতিদের কাছে জনপ্রিয় ছিল।

মেলেনদুগ্নোর মেয়র বলেন, ‘ভালোবাসা দিবসে এমন অনাকাঙ্ক্ষিত ধস এলাকার ভাবমূর্তি এবং পর্যটনের জন্য বড় ধাক্কা।’

তাঁর ভাষায়, ‘প্রকৃতি যেমন এই খিলানটি তৈরি করেছিল, তেমনি আবার তা ফিরিয়েও নিল।’

রোববার সকালে পথচারীরাই প্রথম লক্ষ্য করেন, প্রাকৃতিক এই নিদর্শনটি আর নেই। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এটি শুধুই এক স্থাপনা ধসের ঘটনা নয়। উপকূলের আরও অনেক জায়গায় ফাটল দেখা যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে আরও ধসের আশঙ্কা রয়েছে।

একই সময়, ইতালির আয়োনিয়ান সাগরের বিভিন্ন এলাকায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। উজেন্তো থেকে গাল্লিপোলি পর্যন্ত সৈকত, ছোট পাহাড় ও কিছু বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X