

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এসএসসি ও সমমানের ফলাফলে পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে যাচাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষণের সময় কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতা উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক সময় ভালো পরীক্ষা দেওয়ার পরও শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল পায় না। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে। ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের সুযোগ ছিল না উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী ফলাফলের পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে যাচাই করা হবে। খাতা মূল্যায়নে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।