মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থির মধ্যেই গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেছেন, সামরিক শক্তি ব্যবহারের কথা প্রকাশ্যে নাকচ করলেও এখনও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করে সেখান থেকেই শাসনের চিন্তাই এখনও কার্যত বহাল রয়েছে।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নিলসেন আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনও গ্রিনল্যান্ডের ওপর মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিভিন্ন পথ খুঁজে দেখছে।

চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি রাশিয়া ও চীনের প্রভাবের কথা তুলে ধরে এটিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখান। এই বক্তব্য ন্যাটো জোটের ভেতরেও অস্বস্তি তৈরি করে।

তবে বিতর্ক আর সমালোচনার মুখে শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা থেকে সরে আসার ইঙ্গিত দেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, ন্যাটোর সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে। তবে এই দাবির বিস্তারিত বা শর্ত নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup