সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৬ এএম আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম
উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন
expand
উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন জীবনের আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয় এবং জানা যায় তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত।

অভিনেত্রীর বর্তমান অবস্থা ( তার ফেসবুক থেকে)

চিকিৎসকরা এটিকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে চিহ্নিত করায় দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করে বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে। গত পাঁচ বছর ধরে চলা এই লড়াইয়ে এর আগে ২০২২ সালে চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়লেও দীর্ঘ দুই বছরের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং ইমিউনোথেরাপির মাধ্যমে জয়ী হয়েছিলেন।

তবে এবারের কেমোথেরাপির অভিজ্ঞতা তার জন্য নতুন। কেমোর কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি জেনে মন খারাপ না করে বরং পরিস্থিতিকে সহজভাবে মেনে নিয়ে চুল পড়ে যাওয়ার আগেই তিনি নতুন হেয়ারকাট করেছেন এবং নিজের লুক উদযাপন করছেন।

সামিয়ার মতে, বিষণ্ণতায় ডুবে না থেকে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই মূল বিষয়। জীবনের এই কঠিন মোড়ে নিজের অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে আগের মতোই শক্তি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন