

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে আঘাত হেনেছে এই ভূমিকম্প।
জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতে আরও বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
এর আগে গত ১৪ আগস্ট দেশটির একই এলাকায় ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটিতে অন্তত ৪০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।


