

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্র-নির্মিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এ হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (০৫ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, জাপানের সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে গিয়ে আগাম হামলা চালাতে সক্ষম সামরিক শক্তিতে পরিণত হচ্ছে।
জাপানের নৌবাহিনীর এজিস ডেস্ট্রয়ার ‘চোকাই’ থেকে প্রশান্ত মহাসাগরে টমাহক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, এর জবাব এমনভাবে দেওয়া হবে যাতে জাপান নিজেদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে রয়েছে বলে অনুভব করে।
কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের এর জন্য অনুতপ্ত হতে বাধ্য করতে হবে’।
তিনি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, সেগুলো ব্যবহারের জন্য জাহাজ পরিবর্তন এবং পরীক্ষায় সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপানকে সামরিক ক্ষমতায়নে সহযোগিতা করছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ ধরনের বক্তব্য ভবিষ্যতে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক শক্তি প্রদর্শনের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
সূত্র: আল জাজিরা