বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছেন পুতিন, প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:৪৮ পিএম
চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
expand
চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এই সফরের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তবে পুতিনের সফরের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, সফরে রাশিয়া-চীন সম্পর্ক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত কয়েক বছরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। এখন পর্যন্ত দুই নেতা ৪০ বারের বেশি বৈঠক করেছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে তাদের সাক্ষাৎ হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ ‘সীমাহীন কৌশলগত অংশীদারত্ব’ চুক্তিতে স্বাক্ষর করে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই চুক্তি হয়েছিল। এরপর থেকে পশ্চিমা চাপের মুখেও মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চীন সফরে রয়েছেন। ফলে একই সময়ে ওয়াশিংটন, মস্কো ও বেইজিংয়ের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup