বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির চিত্র
expand
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির চিত্র

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরের তেরনাত শহরের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আশেপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, প্রশাসন টারনাটে ও টিডোরসহ আশপাশের এলাকায় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। এছাড়া গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলে ০.৩ মিটারের কম উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে ভূমিকম্প আঘাত হানার প্রায় দুই ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সব তথ্য বিবেচনায় ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামির ঝুঁকি এখন আর নেই।

সূত্র: আল জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup