বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনেরও তেহরানে একাধিক বিস্ফোরণ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:৩২ এএম
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলা ।। ফাইল ছবি
expand
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলা ।। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর-এর ভোরেও ইরানে স্বস্তির নিঃশ্বাস নেই। বরং ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বিমান হামলায় রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে।

শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে তেহরান ও পার্শ্ববর্তী এলাকা দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান, শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমানের থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংস্থা ‘মেহর’ জানিয়েছে, ভোরের বিভিন্ন সময়ে তেহরানের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। ভয়েস অব আমেরিকার পার্সিয়ান সার্ভিসের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ghana VS Panama
Scheduled
18 Jun, 05:00 AM
VS
World Cup