সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ পারস্য উপসাগরে পাঠাক’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ এএম
পারস্য উপসাগরে টহল দিচ্ছে ইরানের নৌ-বাহিনী ।। ফাইল ছবি
expand
পারস্য উপসাগরে টহল দিচ্ছে ইরানের নৌ-বাহিনী ।। ফাইল ছবি

ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, নাইনি বলেন, ‘হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের নৌ-বাহিনী ধ্বংস হয়ে গেছে। এ মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে নাইনি বলেন, ‘ট্রাম্প কি বলেননি যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক।’

আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ইতিমধ্যে ‘আমেরিকান ও জায়নবাদী’ লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০ ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আরও শক্তিশালী অস্ত্র এখনও ব্যবহার করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন