শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদাদে মার্কিন ক্যাম্পে ড্রোন হামলা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:২০ এএম
বাগদাদে ড্রোন হামলা ।। ছবি: সংগৃহীত
expand
বাগদাদে ড্রোন হামলা ।। ছবি: সংগৃহীত

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ওই সহায়তা ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

হামলায় কোনও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাম্প্রতিক কয়েক দিনে বাগদাদের ওই এলাকায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। গত রোববার (৮ মার্চ) রাতে এ হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে ইসরাইলের হামলায় চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup