

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যেকোনো সময় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। উপসাগরীয় অঞ্চলে নিজেদের এবং মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রোববার (২ মার্চ) স্থানীয় সময়ে এক ভিডিও বার্তায় এই সব তথ্য জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ‘ইরান যে নির্বিচারে ও অসমমাত্রিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল অঞ্চলের বিভিন্ন দেশ, যাদের অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এই অঞ্চলে আমাদের ও আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা উৎসমূল থেকে ধ্বংস করতে প্রয়োজনীয় ও সমানুপাতিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’
মন্তব্য করুন
