সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলার দাবি যুক্তরাষ্ট্রের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:০৯ এএম আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:২৭ এএম
ইরানের বিপ্লবী গার্ডের সদর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের 
expand
ইরানের বিপ্লবী গার্ডের সদর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্বে যুক্তরাষ্ট্রের রয়েছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিপ্লবী গার্ডের এখন আর কোনো হেডকোয়ার্টার নেই।’

সেন্টকম আরও বলেছে, ‘গত ৪৭ বছরে আইআরজিসি এক হাজারের বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। গতকাল বড় ধরনের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সাপের মাথাটি কেটে দিয়েছে।’

মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, গত শনিবার থেকে ইরানে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যার মধ্যে রয়েছে ইরানের কমান্ড সেন্টার, বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার এবং তাদের অ্যারোস্পেস বাহিনীর হেডকোয়ার্টার।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টারে একশরও বেশি যুদ্ধবিমান একসঙ্গে হামলা চালিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন