শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দুই দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

দক্ষিণ ও মধ্য এশিয়ার দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনের বিভিন্ন সময়ে এসব কম্পন টের পান দুই দেশের বাসিন্দারা।

আফগানিস্তানে ৫.৮ মাত্রার কম্পন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় বামিয়ান ও ওয়ারদাক প্রদেশের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

পাকিস্তানেও ৫.৯ মাত্রার ভূমিকম্প

একই দিনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল এবং গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।

শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X