রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই পাবেন পুরস্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রতিদিন হাঁটার অনেক উপকারিতা আছে। এটি শরীর ও মনের জন্য খুবই ভালো একটি অভ্যাস। সাধারণভাবে প্রতিদিন ২০–৩০ মিনিট হাঁটা খুব উপকারী বলে ধরা হয়। সকালে বা বিকেলে খোলা পরিবেশে হাঁটলে আরও ভালো অনুভূতি পাওয়া যায়।

মানুষের মধ্যে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস)। আগামী বছরের শুরু থেকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটলে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে। খবর বিবিসির।

এনএইচএস জানায়, ‘ম্যারাথন আ মান্থ’ নামে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটলে মাস শেষে প্রায় ২৬ মাইল পথ অতিক্রম করবেন, যা একটি পূর্ণ ম্যারাথনের সমান। হাঁটার তথ্য স্মার্টফোন, স্মার্টওয়াচ বা অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে।

চ্যালেঞ্জ সফলভাবে শেষ করতে পারলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ছাড় ও উপহার পাবেন। এনএইচএসের আশা, পুরস্কারের এই ব্যবস্থা মানুষকে নিয়মিত হাঁটতে আরও উৎসাহিত করবে।

এ উদ্যোগ অলিম্পিক পদকজয়ী ব্রেন্ডন ফস্টারের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য মানুষকে সহজভাবে শারীরিকভাবে সক্রিয় করে তোলা।

এনএইচএসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি ছয়টি মৃত্যুর মধ্যে একটি শারীরিক পরিশ্রমের অভাবের সঙ্গে সম্পর্কিত। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক নিয়মিত কোনো শারীরিক ব্যায়াম করেন না।

প্রাথমিকভাবে এই কর্মসূচিতে অন্তত এক লাখ মানুষকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে উঠলে জনস্বাস্থ্যের উন্নতির পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যয়ও কমবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup