শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, জেনে নিন কবে-কখন কার ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ শেষ হয়েছে। সবশেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া।

এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর আটটি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ। একই দিনে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়াকে বিদায় করে মিসরও জায়গা করে নেয় শেষ ষোলোতে।

আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের দ্বিতীয় ধাপ। উদ্বোধনী ম্যাচে হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে কানাডা ও মরক্কো।

এরপর ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

একই দিন সকাল ৬টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

৭ জুলাইও অপেক্ষা করছে দুই জমজমাট লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন।

এরপর সকাল ৬টায় সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।

একই দিন বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইতিহাস গড়া মিসরের বিপক্ষে। শেষ ষোলোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া।

শেষ ষোলোর সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

কানাডা বনাম মরক্কো, হিউস্টন স্টেডিয়াম, ৪ জুলাই রাত ১১টা

প্যারাগুয়ে বনাম ফ্রান্স, ফিলাডেলফিয়া স্টেডিয়াম, ৫ জুলাই রাত ৩টা

ব্রাজিল বনাম নরওয়ে, নিউ ইয়র্ক, ৬ জুলাই, রাত ২টা

মেক্সিকো বনাম ইংল্যান্ড, মেক্সিকো সিটি স্টেডিয়াম, ৬ জুলাই, সকাল ৬টা

পর্তুগাল বনাম স্পেন, ডালাস স্টেডিয়াম, ৭ জুলাই, রাত ১টা

যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, সিয়াটল স্টেডিয়াম, ৭ জুলাই, সকাল ৬টা

আর্জেন্টিনা বনাম মিসর, আটলান্টা স্টেডিয়াম, ৭ জুলাই, রাত ১০টা

সুইজাল্যান্ড বনাম কলম্বিয়া, বিসি প্লেস ভ্যাঙ্কুভার, ৮ জুলাই, রাত ২টা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup