

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পার্লামেন্ট পূর্ণাঙ্গ করতে অভিনেত্রী রোজাইনা লাজকানিসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার গঠন করেন আহমেদ আল শারা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ২১০ সদস্যের নতুন পার্লামেন্ট গঠন করা হয়েছে।
সিরিয়ার সরকারি সূত্র জানিয়েছে, নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। পার্লামেন্টের মোট ২১০ সদস্যের মধ্যে ৭০ জনকে সরাসরি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
সিরিয়ার নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিনেত্রীসহ যে ৭০ জনকে প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন এটির উদ্দেশ্য ছিল লিঙ্গ এবং জাতিগত ভারসাম্য রক্ষা করা।
নতুন নিয়োগ দেওয়াদের মধ্যে ১৫ জন নারী এবং বাশাল আল-আসাদের সময় গ্রেপ্তার হওয়া ১৩ জন রয়েছেন।
এই নিয়োগে সিরিয়ার ১৪টি প্রদেশের সব জায়গা থেকে প্রতিনিধি নিশ্চিত করা হয়েছে।

