বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চুক্তি মানা না হলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে আবারও ইরানের ওপর বোমা হামলা চালানো হতে পারে।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। যদি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার গুলি চালাবো এবং তাদের ওপর বোমা ফেলব। তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে আবার বোমা হামলা শুরু হবে।

ট্রাম্প আরও বলেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো বিষয় নেই।

এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে বহুল প্রত্যাশিত এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বসার কথা রয়েছে। তবে চূড়ান্ত স্বাক্ষরের ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup