বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ম্যাচেই ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:৫৬ এএম
কিলিয়ান এমবাপ্পে
expand
কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সামনে আজকের ম্যাচে ইতিহাস গড়ার সুযোগ। জাতীয় দলের হয়ে আর মাত্র একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ড।

বর্তমানে ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের গোলসংখ্যা ৫৬। অন্যদিকে জিরুর নামের পাশে রয়েছে ৫৭ গোল। ফলে আজ গোল করতে পারলেই দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে যৌথভাবে জায়গা করে নেবেন ২৭ বছর বয়সী এই তারকা।

শুধু জাতীয় দলের রেকর্ডই নয়, বিশ্বকাপের মঞ্চেও নতুন কীর্তির অপেক্ষায় রয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে তার ৫৬ গোলের মধ্যে ১২টিই এসেছে ফিফা বিশ্বকাপে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র চারটি গোল।

ফলে আজকের ম্যাচটি এমবাপ্পের জন্য কেবল আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, বরং ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে লেখার এক বড় সুযোগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup