মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটক করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার জেরে বিশ্ববাজারে আবারও বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম।

আল-জাজিরার প্রতিবেদন সূত্রে, বিশ্ববাজারের তেলের মূল মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে প্রতি ব্যারেল ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্রিনিচ মিন টাইম ১.০০ টার সময় ব্রেন্ট ক্রুডের বাজারমূল্য দাঁড়ায় ১০৬ ডলার ৮০ সেন্টে। যা গত বুধবারের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৩৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে।

এদিকে ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তেলের দামের ঊর্ধ্বগতি থামেনি।

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘বৈঠকটি খুব ভালো হয়েছে!’ এবং সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোরও ঘোষণা দেন।

প্রসঙ্গত, প্রথমে ১০ দিনের জন্য নির্ধারিত এই যুদ্ধবিরতি ছিল। আর এখন আরও বাড়ানো হয়েছে, যাতে কূটনৈতিক আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়। একইসঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’

রাষ্ট্রদূত আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এর একটি উদাহরণ হলো রাশিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Saudi Arabia VS Uruguay
Scheduled
16 Jun, 04:00 AM
VS
World Cup