

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে এ পর্যন্ত প্রায় ৬০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
স্পোকেন ফায়ার সার্ভিস প্রধান টম উইলিয়ামস জানান, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্পোকেন এলাকার অগ্নিকাণ্ড বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার (০২ আগস্ট) পর্যন্ত দাবানলে প্রায় পাঁচ হাজার ৩৯০ একর এলাকা পুড়ে গেছে।
এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে ‘ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে মন্তব্য করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনজুড়ে বর্তমানে আড়াই লাখ একরেরও বেশি এলাকায় দাবানল জ্বলছে।
ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সহায়তা চেয়েছেন। এরই মধ্যে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সূত্র: রয়টার্স