সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
বরগুনা বিদ্যুৎ অফিস ঘেরাও
expand
বরগুনা বিদ্যুৎ অফিস ঘেরাও

লাগাতার লোডশেডিং প্রতিবাদে ও সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুতসহ ৭ দফা দবিতে বরগুনা বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিস অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বরগুনার ওয়েস্ট জোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিদ্যুৎ অফিস) সামনের এসে শেষ হয়।

সেখানে বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থী, সচেতন নাগরিক সহ সর্বস্তরের জনগন।

পরে ৭ দফা দাবি নিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, আমরা মাত্র ৭ টা দাবি জানিয়েছি। এরমধ্যে প্রথম দাবি হচ্ছে বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকতে হবে, ঘন ঘন লোডশেডিং চলবেনা। বিদ্যুৎ কোত্থেকে আসবে, কোথা থেকে পাবেন তা আমরা জানতে চাইনা। আমাদের কি চাহিদা রয়েছে, কতটুকু পাচ্ছি সেটাও আমরা জনগন জানতে চাই না। আমরা চাই ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে।

তারা বলেন, ঘনঘন লোডশেডিং বরগুনার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক লোকশানে পড়েছেন হাজারো জেলেরা।

আগামী সাত দিনের মধ্যে বিদ্যুতের এই সমস্যা সমাধান না হলে অফিসের তালা ঝুলিয়ে দেয়ার হুশিয়ারি দেন তারা। পরে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন