মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:১১ পিএম
expand
ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে-এমন দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট গণমাধ্যম।

মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) -ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্সের পোস্ট প্রকাশিত এক ভিডিও ফুটেজে দূরবর্তী একটি লক্ষ্যবস্তুতে রকেট আঘাত হানার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন কমান্ড ও স্টাফ ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলার ফলে ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক পরিসরে এ তথ্যের স্বাধীন নিশ্চিতকরণ স্পষ্টভাবে পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে তেহরান থেকে সৌদি আরবসহ বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট অবকাঠামো ও ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি আসতে থাকে। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন