

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় এসব অঞ্চলের বিভিন্ন স্থানে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নগর এলাকার নিচু জায়গাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, এই সময়ে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, আর কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া টানা বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন
