সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফেব্রুয়ারিতে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে স্বাভাবিকের তুলনায় উষ্ণ ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে। শুধু তাই নয়, এ মাসে দু-একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা ছাড়াতে পারে ৩৯ ডিগ্রি। একইসঙ্গে তীব্র ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মার্চে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে, এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং এক থেকে দুদিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ ছাড়া মার্চে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলে। তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে। আর তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
Spain
- - -
Cape Verde
World Cup