

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত আর্জেন্টাইন ফুটবল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (০৭ আগস্ট) মারা যান তিনি। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত রোজারিওর উদ্দেশে রওনা হন মেসি।
স্থানীয় সময় ওই দিন রাতেই মেসির বিমান থেকে নামার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই কঠিন সময়ে মেসির পাশে থাকার কথা জানিয়েছেন তার আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ লিয়েন্দ্রো পারেদেস। তিনি জানান, মেসির সঙ্গে এখনো সরাসরি কথা হয়নি তার। মেসি তখন ভ্রমণে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানান পারেদেস।
পারেদেস বলেন, মেসি দেশে ফেরার অপেক্ষায় আছেন তারা। এরপর সতীর্থরা তার সঙ্গে দেখা করে এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে চান। তিনি বলেন, কাছের মানুষদের পাশে পেলে মেসির ভালো লাগবে।
সতীর্থদের সঙ্গে আলোচনা করে আজ অথবা আগামীকাল মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এক বিবৃতিতে তাঁকে স্মরণ করে বলেন, হোর্হে এমন একজন সন্তানকে বড় করেছেন, যিনি বিনয়ী, শ্রদ্ধাশীল এবং মানুষের প্রতি গভীরভাবে নিবেদিত।
হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব স্তরের ফুটবল ম্যাচে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে এএফএ। পাশাপাশি খেলোয়াড়, কোচ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও শোক প্রকাশ করেছে। এক বার্তায় লিওনেল মেসি ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও হোর্হে মেসিকে স্মরণ করেছে। ক্লাবটির ভাষায়, মেসির দীর্ঘ ক্যারিয়ারের পেছনে হোর্হে ছিলেন একজন ‘নির্ভরযোগ্য স্তম্ভ’।