সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগের ড্র কবে, জানাল উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:২৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে কার প্রতিপক্ষ কে হবে, সেই অপেক্ষার অবসান হচ্ছে আগামী ২৭ আগস্ট। ওই দিনই অনুষ্ঠিত হবে ২০২৬–২৭ মৌসুমের লিগ পর্বের ড্র, যেখানে ৩৬টি দলের সূচি ও প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

তবে ড্রয়ের আগে এখনো কয়েকটি ক্লাবের ভাগ্য ঝুলে আছে বাছাইপর্বে। শেষ ধাপের প্লে-অফ পেরোতে পারলেই কেবল তারা জায়গা পাবে মূল পর্বে। এই পর্বের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ আগস্ট, আর ফিরতি লেগ হবে ২৫ ও ২৬ আগস্ট। বাছাইপর্ব শেষ হওয়ার পরদিনই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ড্র।

২০২৪–২৫ মৌসুম থেকে চালু হওয়া নতুন লিগভিত্তিক কাঠামো এবারও বহাল থাকছে। আগের গ্রুপ পর্বের বদলে ৩৬টি দল একই লিগে খেলবে। প্রথম ধাপে প্রতিটি দল আটটি ম্যাচ খেলবে—চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।

লিগ পর্ব শেষে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে। অন্যদিকে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফে অংশ নেবে। দুই লেগের সেই লড়াইয়ে জয়ী আটটি দল শেষ ষোলোর বাকি স্থান পূরণ করবে।

নতুন ফরম্যাটে এখন পর্যন্ত অনুষ্ঠিত দুটি আসরেই শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। ফলে এবারও ফরাসি ক্লাবটির দিকে থাকবে বিশেষ নজর, যদিও শিরোপার দৌড়ে ইউরোপের বেশ কয়েকটি পরাশক্তিও প্রস্তুতি শুরু করে দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন