সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষণা দিয়েই ফেললেন রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পর্তুগিজ অধিনায়ক জানিয়ে দিয়েছেন, চলমান বিশ্বকাপই তার শেষ আসর হতে যাচ্ছে।

রোনালদো বলেন, তিনি এই বিশ্বকাপ দারুণভাবে উপভোগ করছেন। সমর্থকদের ভালোবাসা ও মাঠের পরিবেশ তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে আর কোনো অনিশ্চয়তা না রেখে তিনি স্পষ্টভাবে জানান, এটি তার শেষ বিশ্বকাপ।

৪১ বছর বয়সী এই তারকা প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০০৬ সালে। এরপর টানা ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসরে পর্তুগালের নেতৃত্ব দেন তিনি। ২০২৬ বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো দীর্ঘদিন ধরেই দলের মূল ভরসা। অসংখ্য রেকর্ডের মালিক এই ফরোয়ার্ড এবার শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন।

পর্তুগালের পরবর্তী ম্যাচ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াই। সেই ম্যাচই কি জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ অধ্যায় হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিশ্বকাপ মঞ্চে নিজের শেষ আসর বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, তাতে স্পষ্ট—এক যুগেরও বেশি সময়ের বিশ্বকাপ যাত্রার সমাপ্তির পথে রোনালদো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 06:00 AM
VS
World Cup