সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে স্পেনের দাপুটে প্রত্যাবর্তন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা কাটিয়ে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্পেন। গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। বল দখল ও দ্রুত পাসিং ফুটবলে সৌদি রক্ষণে চাপ তৈরি করে তারা। ম্যাচের ১০ মিনিটেই মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও চাপে পড়ে সৌদি আরব। ২১ ও ২৪ মিনিটে টানা দুই গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মিকেল ওয়ারজাবাল। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ে। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার জোরালো শট প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। এতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

এরপর কিছুটা রক্ষণে ফিরে যায় স্পেন। সৌদি আরব কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। যোগ করা সময়ে স্পেন আরেকটি গোল করলেও ভিএআরে সেটি বাতিল করে দেন রেফারি।

শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। অন্যদিকে গ্রুপের বাকি তিন দলের পয়েন্ট সমান ১ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uruguay VS Cape Verde
Scheduled
22 Jun, 04:00 AM
VS
World Cup