বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুনোজের গোলে এগিয়ে কলম্বিয়া

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রেখেই ইতিহাসের অংশ হয়ে গেছে উজবেকিস্তান। কিন্তু স্মরণীয় সেই অভিষেকের প্রথম অধ্যায়ে স্বস্তির হাসি নেই মধ্য এশিয়ার দেশটির। আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে কলম্বিয়ার কাছে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বিশ্বকাপের নবাগত দলটি।

শুরুর বাঁশি থেকেই ম্যাচে গতি ছিল চোখে পড়ার মতো। একদিকে লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের নেতৃত্বে কলম্বিয়ার আক্রমণ, অন্যদিকে সংগঠিত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণের চেষ্টা উজবেকিস্তানের। প্রথম আধাঘণ্টা দুই দলই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি।

উজবেকিস্তানের গোলরক্ষক ইউসুপভ কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি ‘সেইভে’ দলকে বাঁচিয়েছেন। রক্ষণে খুসানভ ও আশুরমাতভরা দৃঢ়তা দেখানোর চেষ্টা করেন। মাঝমাঠেও লড়াই ছিল সমানে সমান। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, ততই কলম্বিয়ার অভিজ্ঞতা ও আক্রমণভাগের মানের পার্থক্য ফুটে উঠতে শুরু করে।

প্রথমার্ধের শেষদিকে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। ৪০তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত ক্রস করেন লুইস দিয়াজ। বক্সে অপেক্ষায় থাকা ডানিয়েল মুনোজ সেই বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup