সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টর্নেডোর কবলে আর্জেন্টিনা দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৩৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টর্নেডো ও তীব্র ঝড়ের আতঙ্কে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে এই টর্নেডো যখন কানসাস সিটির মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, তখন আর্জেন্টিনা শিবিরে চলছে বারবিকিউ আর হাসি–আড্ডা। বৈরী আবহাওয়ার শঙ্কার মধ্যেও বিশ্বচ্যাম্পিয়নদের প্রস্তুতিতে দেখা যায়নি কোনো অস্থিরতা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি এলাকায় শনিবার রাতে তীব্র ঝড় ও সম্ভাব্য টর্নেডোর সতর্কতা জারি করে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। জরুরি বার্তায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সময়ে সেই সতর্কবার্তা পৌঁছে যায় আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মুঠোফোনেও।

তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার বদলে নিজেদের পরিকল্পনামাফিক সময় কাটিয়েছেন লিওনেল মেসিরা। ক্যাম্পে আয়োজন করা হয় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘আসাদো’ বা বারবিকিউ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের ছবি পোস্ট করে লেখেন, ‘সব বাধা উপেক্ষা করে।’

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ঘণ্টায় প্রায় ১২৮ কিলোমিটার বেগে বাতাসের আশঙ্কা করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সম্ভাব্য টর্নেডোটি শহরের কেন্দ্রভাগে আঘাত হানেনি। প্রবল বাতাসে কিছু এলাকায় সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

দলের ব্যবস্থাপনা অবশ্য আগেই আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। সে কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সূচিতে কিছু পরিবর্তনও আনা হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup