

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আঁতোয়ান সেমেনিয়োর জাদুকরী এক গোলে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। শনিবার (১৬ মে) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ব্লুজদের ১-০ ব্যবধানে হারিয়ে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করল পেপ গার্দিওলার শিষ্যরা।
ফাইনালের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সিটি। তবে প্রথমার্ধে চেলসির রক্ষণ ভাঙতে পারেনি তারা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় গার্দিওলার দল। শেষ পর্যন্ত ৭২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আর্লিং হালান্ডের বাড়ানো বল দারুণ দক্ষতায় ব্যাক-হিল শটে জালে পাঠান সেমেনিয়ো। গোলটি ঠেকানোর সুযোগই পাননি চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি। এনজো ফার্নান্দেজ, জোয়াও পেদ্রো ও লিয়াম ডেলাপ কয়েকটি সুযোগ পেলেও সিটির রক্ষণ ভেদ করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লন্ডনের ক্লাবটিকে।
গত মার্চে লিগ কাপ জয়ের পর এটি সিটির চলতি মৌসুমের দ্বিতীয় শিরোপা। একই সঙ্গে ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্যও আরও একবার প্রমাণ করল তারা।
চেলসির জন্য অবশ্য হতাশার গল্প আরও দীর্ঘ হলো। ঘরোয়া কাপের ফাইনালে টানা সপ্তমবার হারল তারা। নতুন কোচ খোঁজার মধ্যেই এমন পরাজয় ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
