রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন তিনি এমনটা জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপি চলছে।

এছাড়া তাকে দেখতে হাসপাতালে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেছেন এই বিএনপি নেতা বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন