শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রোনালদোকে শিরোপা জেতাতে উঠে পড়ে লেগেছে রেফারিরা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে ২০২৩ সালে সৌদি প্রো লিগের দল আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আক্ষেপের বিষয় এই লিগে যোগ দেওয়ার পর এখনও ‘ট্রফি শূণ্য’ রোনালদো।

তবে দীর্ঘ ট্রফি খরার পর এবার পরিস্থিতি কিছুটা পাল্টেছে আল নাসরের। সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে চলতি মৌসুমে এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে রোনালদোর দল।

সবশেষ গতকাল আল-আহলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আল নাসর। যেখানে একটি গোলও করেছেন রোনালদো। তবে ম্যাচ হারার পর ক্ষোভে ফেটে পড়েছেন আল আহলির ডিফেন্ডার মেরি ডেমিরাল।

ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করে ডেমিরাল অভিযোগ করেন, ম্যাচের কর্মকর্তারা নাকি ইচ্ছাকৃতভাবে আল নাসরকে সুবিধা দিচ্ছেন। এমনকি তিনি দাবি করেন, ক্রিস্তিয়ানো কে শিরোপা জেতাতে সবাই একজোট হয়ে কাজ করছে।

ডেমিরাল বলেন, ‘রেফারিং একেবারেই অবিশ্বাস্য। আমার পায়ের অবস্থা দেখুন! তারা সবসময় আল নাসরকে শিরোপার দিকে ঠেলে দিচ্ছে। এটা লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা (আল-আহলি) কারও সাহায্য ছাড়াই জিতি। কিন্তু এখানে যা হচ্ছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

বর্তমানে লিগ টেবিলে ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল আহলি। অন্যদিকে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-নাসর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন