বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৩:২৬ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
expand
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কোনো চুক্তি না হওয়ায় পরিস্থিতি এখনো অনিশ্চিত। এই রাজনৈতিক টানাপড়েনের প্রভাব পড়ছে আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়েও, বিশেষ করে ইরানের অংশগ্রহণ এবং তাদের ম্যাচ ভেন্যু নিয়ে।

ইরান দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, তারা যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ দেশে খেলতে চায়। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের সেই অনুরোধ গ্রহণ করেনি। ফলে বর্তমান সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান অবশ্যই আসন্ন বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের খেলা যুক্তরাষ্ট্রেই হবে। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি এই বিষয়ে পরিষ্কার বার্তা দেন।

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপটি কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। প্রতিটি দলকে একাধিক দেশে গিয়ে ম্যাচ খেলতে হবে, যা ভিসা ও কূটনৈতিক জটিলতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরান গত বছর এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা বিশ্বকাপের জন্য ভালো লক্ষণ নয়। এই টুর্নামেন্ট ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুটি লস এ্যাঞ্জেলস এবং একটি সিয়াটলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup