সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ৩৫তম বুন্দেসলিগা শিরোপা জয় বায়ার্নের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্টুটগার্টের বিপক্ষে শুরুটা আশানুরূপ ছিল না বায়ার্ন মিউনিখের। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শিরোপা নিশ্চিতের ম্যাচে আগে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল তারা। তবে সেই চাপ সামলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ানরা।

রোববারের এই জয়ে রেকর্ড ৩৫তমবারের মতো জার্মান লিগের চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। এছাড়া চলতি মৌসুমের এখনও চারটি ম্যাচ বাকি থাকতেই তারা শিরোপা নিশ্চিত করে ফেলেছে।

ম্যাচের ২১তম মিনিটে ক্রিসের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি বায়ার্ন। ৩১ মিনিটে গুরেইরো সমতা ফেরান।

এরপর নিকোলাস ও আলফোনসো ডেভিস দ্রুত দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেইনের গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। শেষদিকে স্টুটগার্ট আরেকটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো অবস্থায় যেতে পারেনি।

এই মৌসুমে বায়ার্নের ধারাবাহিকতাই তাদের শিরোপা জয়ের মূল চাবিকাঠি। লিগে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে হেরেছে তারা, ড্র করেছে চারটি।

লিগ শিরোপা নিশ্চিত হলেও সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে বায়ার্নের। আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে তারা। আর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নেওয়া দলটি আগামী ২৮ এপ্রিল প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন