রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলে মায়ামির দারুণ জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম
গোল করে লিওনেল মেসির উল্লাস
expand
গোল করে লিওনেল মেসির উল্লাস

নতুন কোচের অভিষেক ম্যাচেই জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। আর সেই জয়ের নায়ক আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি, যিনি জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন মূল্যবান তিন পয়েন্ট।

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস হঠাৎ করেই কোচের দায়িত্ব নেন। জাভিয়ের মাসচেরানো অপ্রত্যাশিতভাবে দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। তার অধীনে প্রথম ম্যাচেই জয় পেল মায়ামি।

শনিবার কলোরাডো র‌্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। এই জয়ের ফলে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল দলটি।

মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে যাত্রা শুরু করলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বর্তমানে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

খেলার শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সতীর্থের বাড়ানো বলে হেড থেকে আরেকটি গোল করে ব্যবধান ২-০ করেন মায়ামি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে প্রতিপক্ষ দল। ৫৮তম মিনিটে একটি গোল শোধ করে তারা। এরপর ৬২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে আরেকটি গোল করে সমতা ফেরায় (২-২)। ম্যাচের ৭৯তম মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে ডানদিক দিয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি নিখুঁত শটে বল জালে পাঠান। এই গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

৮৭তম মিনিটে এক খেলোয়াড় লাল কার্ড দেখলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। তবুও তারা ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়।

এই ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ৭-এ উন্নীত করেছেন মেসি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন শীর্ষে থাকা অন্য দুই খেলোয়াড়ের সঙ্গে সমতায় রয়েছেন।

অন্যদিকে, টানা দুই ম্যাচ জয়ের পর এই ম্যাচে হারের মুখ দেখল প্রতিপক্ষ দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন