

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এএফসি নারী এশিয়ান কাপে চীন ও উত্তর কোরিয়ার পর এবার উজবেকিস্তানের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) পার্থে অনুষ্ঠিত এ ম্যাচে ৪-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। যদিও আগের দুই ম্যাচে অনেকটা কোণঠাসা অবস্থায় থাকা বাংলাদেশ আজ তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে।
এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে উজবকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে কয়েকবার রক্ষণে হানাও দেয় তারা। একের পর এক আক্রমণে বাংলাদেশে চাপে রেখে ১০ মিনিটের মাথায় লিড নিল উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
অবশ্য তেমে থাকেনি বাংলাদেশও। বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগও তৈরি করেছে তারা। প্রথমার্ধের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার অসাধারণ শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।
৪২তম মিনিটে আরও একবার গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। বক্সের ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়েছে বাংলাদেশ। অল্প সময়ের মধ্যে কয়েকবার আক্রমণেও যান ঋতুপর্ণারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি পাওয়া হয়নি বাংলাদেশের।
উল্টো ৬২ মিনিটে আরও একবার পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বক্সের ভেতর বল পেয়ে উমিদা জোইরোভা পাঠান দিলদোরার উদ্দশ্যে। এরপর সহজেই গোল করেন এই উজবেক ফুটবলার।
উজবেকিস্তানের হয়ে অন্য গোল দুটি করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটল উজবেকিস্তান। অন্যদিকে জয়হীন থেকেই এশিয়ান কাপ মিশন শেষ হলো বাংলাদেশের।
মন্তব্য করুন
