বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্য, সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম
সমর সাহা
expand
সমর সাহা

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ের সমর সাহা নামের এক কার্য সহকারীর ফেসবুক মন্তব্যকে ঘিরে সমালোচনার জন্ম দিয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করেছে।

বুধবার (৫ আগস্ট) তাকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন জানান, সমর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল জানান, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন অফিস আদালতে ঘাপটি মেরে বসে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জেনেছি।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা বিষয়ক এক ফটোকার্ড মঙ্গলবার সন্ধ্যায় একটি দৈনিকের ফেসবুক ফেজে প্রকাশিত হয়। সেখানে সমর সাহা নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ মন্তব্যটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন