বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নতুন ভূমিকায় স্প্যানিশ ফুটবলে নাম লেখালেন রোনালদো 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ।। ছবি: সংগৃহীত
expand
ক্রিশ্চিয়ানো রোনালদো ।। ছবি: সংগৃহীত

স্পেনের শীর্ষ লিগ ছেড়ে বহু আগেই অন্য অধ্যায়ে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে স্প্যানিশ ফুটবল থেকে পুরোপুরি দূরে সরে যাননি তিনি। এবার খেলোয়াড় নয়, উদ্যোক্তার ভূমিকায় স্পেনে নিজের উপস্থিতি জানান দিলেন এই পর্তুগিজ তারকা।

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো।

নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন করেছেন তিনি। বিষয়টিকে দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষ করে একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। তবে বুট জোড়া তুলে রাখার আগেই সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করলেন তিনি।

এক বিবৃতিতে রোনালদো বলেন, মাঠের বাইরেও ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। আলমেরিয়াকে তিনি সম্ভাবনাময় ও শক্ত ভিতের একটি ক্লাব হিসেবে দেখছেন এবং নতুন বিকাশপর্বে অবদান রাখতে চান।

গত বছরের মে মাসে আলমেরিয়ার নিয়ন্ত্রণ নেয় একটি সৌদি বিনিয়োগ গোষ্ঠী। ক্লাবটির সভাপতি মোহাম্মদ আল খেরেইজি নতুন অংশীদার হিসেবে রোনালদোকে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তাঁর ভাষ্য, মাঠে যেমন রোনালদো সেরাদের একজন, তেমনি স্প্যানিশ ফুটবল কাঠামো সম্পর্কেও তাঁর পরিষ্কার ধারণা রয়েছে। দল ও যুব একাডেমিকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে রোনালদোর সম্পৃক্ততা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তিনি।

২০২৪ সালের এপ্রিলে লা লিগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যায় আলমেরিয়া। তবে চলতি মৌসুমে দলটি ঘুরে দাঁড়িয়েছে। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে আবারও শীর্ষ লিগে ফেরার লড়াইয়ে আছে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS Mexico
Scheduled
25 Jun, 07:00 AM
VS
World Cup