

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরাসি ক্লাব পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি এবার ধর্ষণ অভিযোগের মামলায় আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন হাকিমি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হাকিমি লেখেন, ‘আজকাল শুধু অভিযোগ করলেই যেন বিচারের জন্য যথেষ্ট। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি শান্তভাবে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় আছি এবং আদালতেই সত্য প্রকাশ পাবে।’
২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক ২৪ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মরক্কোর এই তারকা ফুটবলারের বিরুদ্ধে। অভিযোগের পর ২০২৩ সালের মার্চে ফরাসি বিচারব্যবস্থার অধীনে হাকিমির বিরুদ্ধে ‘প্রাথমিক অভিযোগ’ আনা হয়।
ফ্রান্সের আইনে এ ধরনের অভিযোগের অর্থ হলো- বিচারকরা অপরাধ সংঘটনের যথেষ্ট সন্দেহ দেখলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিচার শুরু হবে কিনা, সে সিদ্ধান্তের আগে আরও অনুসন্ধানের সুযোগ রাখা।
হাকিমির আইনজীবী ফ্যানি কলিন বার্তাসংস্থা এএফপিকে বলেন, মামলাটি মূলত অভিযোগকারীর বক্তব্যের ওপর নির্ভরশীল। তিনি তদন্তে সহযোগিতা করেননি, চিকিৎসা পরীক্ষা ও ডিএনএ টেস্টে অংশ নেননি, মোবাইল ফোন পরীক্ষা করতে দেননি এবং গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম প্রকাশ করতে রাজি হননি।
মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
মন্তব্য করুন

