শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
expand

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাত ২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দেওয়া এক লাইনের বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’। বাংলায় যার অর্থ, গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে পোস্টের বক্তব্যে প্রতীয়মান হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা।

জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে— দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না— ‘টুকু আসে টুকু যায়’। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিয়মিত পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন তিনি।

এবার ফেসবুক পোস্টে ‘No gas no bill, No service no tax’ লিখে গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন এই সংসদ সদস্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank