শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে চাপে নেইমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
নেইমার জুনিয়র ।। ছবি: সংগৃহীত
expand

আগামী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। বিশ্বমঞ্চের এই লড়াই সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলও শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে। তবে জাতীয় দলে ফেরার লড়াইয়ে নতুন করে ধাক্কা খেলেন তাদের তারকা ফরোয়ার্ড নেইমার।

বারবার চোটের কারণে ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা হয়নি ৩৪ বছর বয়সী এই ফুটবলারের। হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরলেও এখনও পুরোপুরি ছন্দে ফেরেননি।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে।

এ প্রেক্ষাপটে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে হতাশাজনক এক হার তার প্রত্যাবর্তনের পথে প্রশ্ন তুলে দিয়েছে।

সিরি বি’র দল গ্রেমিও নোভোরিজোন্তিনোর কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তার ক্লাব সান্তোস এফসি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচটির প্রথম গোল হজমের পেছনে নেইমারের ভুলই বড় হয়ে দেখা দেয়। বিরতির ঠিক আগে রক্ষণভাগে বল হারালে রোমুলো গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল বন্তেম্পো সমতা ফেরালেও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিও নালদির গোলে জয় নিশ্চিত করে নোভোরিজোন্তিনো।

ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল সান্তোস। তবু ফল পক্ষে না আসায় সমালোচনার মুখে পড়েন নেইমার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank