

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকিতে শুরুর ম্যাচে গোল বন্যা বইয়ে নিজেদের শক্তি জানান দিয়েছে বাংলাদেশ। শনিবার (০৫ সেপ্টেম্বর) চীনের মকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাইনিজ তাইপের রক্ষণকে ব্যস্ত রাখেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রথম গোলটি আসে কনা আক্তারের স্টিক থেকে। এরপর ইমা ও আইরিন আক্তার রিয়া গোল করে ব্যবধান বাড়ান। দুজনের কেউই অবশ্য এক গোল করে থামেননি—ইমা ও আইরিন দুজনেই করেছেন দুটি করে গোল।
শেষ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়ে যায়। অধিনায়ক সারিকা রিমন পরপর দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৭-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টুর্নামেন্টের শুরুতেই এমন বড় জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। রোববারই পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


