শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ আয়োজক শহরের কাছে সহিংসতা, নিরাপত্তা উদ্বেগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি সংগৃহীত
expand

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে একটি মাদকচক্রের শীর্ষ নেতার মৃত্যুতে দেশজুড়ে অস্থির নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার জেরে দেশটির ঘরোয়া ফুটবল লিগের চারটি ম্যাচও স্থগিত করা হয়েছে।

আগামী জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের নেতা নিহত হওয়ার পরই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

ইএসপিএন জানিয়েছে, মেক্সিকোর শীর্ষ লিগে ছেলেদের কেরেতারো–জুয়ারেজ এফসি এবং মেয়েদের চিভাস–আমেরিকার ম্যাচ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় বিভাগের আরও দুটি ম্যাচও বাতিল করা হয়েছে।

মূলত, কুখ্যাত মাদকচক্র কার্টেল হালিস্কো নুয়েভা জেনেরাসিওনের নেতা 'এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই দেশটির প্রায় এক ডজন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে।

এদিকে আগামী বুধবার কেরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেক্সিকোর। ঘরোয়া লিগের চার ম্যাচ স্থগিত করা হলেও এই প্রীতি ম্যাচটি স্থগিত হবে কি না, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি মেক্সিকান ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, গুয়াদলাহারায় আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চারটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ম্যাচ রয়েছে। স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়াও সেখানে খেলবে। বিশ্বকাপের আগে এমন সহিংসতা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank