বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি 

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ এএম
বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা ।। ছবি: সংগৃহীত
expand
বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা ।। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়।

লাপোর্তা ছাড়াও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।

লাপোর্তার পদত্যাগের পর রাফায়েল ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস। ট্রেজারার হিসেবে থাকছেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে আছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন