বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার ভিডিও নিয়ে মুখ খুললেন ঢাবি শিক্ষক মোনামি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
গাজী নজরুল ইসলাম ও শেহরীন আমিন ভূঁইয়া মোনামি
expand
গাজী নজরুল ইসলাম ও শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর রাজনীতির মাঠে ঝড় উঠেছে।

সামাজিকমাধ্যমে এখন ট্রেন্ডিং ইস্যু গাজী নজরুল ইসলাম। দল থেকে তাকে কী শাস্তি দেয়া হতে পারে বা এমপি নজরুলের ভবিষ্যত কী - এ নিয়ে সরগরম গোটা দেশ।

এমন আবহে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোনামি লিখেছেন, ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুইদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম... Why!!! Simply why!!’

সম্প্রতি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রথমদিকে জামায়াত-সংশ্লিষ্ট কয়েকজন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। পরে ভিডিওতে থাকা তরুণীকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়। পরবর্তীতে গাজী নজরুল ইসলামও ফেসবুক পোস্ট ও লিখিত বিবৃতিতে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন