

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে। অবিলম্বে নতুন বেতন স্কেলের সাথে ভারসাম্য রেখে শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি নির্ধারণ করুন; শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন। বিএনপি সরকারকে প্রমণ করতে হবে তারা শ্রমিকবান্ধব সরকার।
বুধবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও গত দুই বছরে বাঁচার দাবি প্রতিষ্ঠিত হয়নি। ছাত্রদের মত শ্রমিকরা ক্ষমতার ভাগ দাবি করেনি, তারা কেবল অধিকার আর মর্যাদা চেয়েছে, তাও পূরণ হয়নি।
নিজেদের ঐক্য আর লড়াই এর মধ্য দিয়েই শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে বলেও জানান তিনি।
সাইফুল হক অবিলম্বে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেলের পাশাপাশি শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার দাবি জানান।ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বলেন, আগে দরকার ছিল জীবনযাত্রার ব্যয় অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা।
তিনি বলেন, শ্রমিকের ন্যুনতম মানবিক জীবন নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বাড়বেনা। তিনি বলেন, শ্রমিককে বাঁচার মত মজুরি প্রদান একধরনের বিনিয়োগের মত।তিনি বলেন, শ্রমিকের বাঁচার আন্দোলন কোন চক্রান্ত ষড়যন্ত্র নয়। তিনি বলেন, নতুন বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে যে তারা শ্রমিক বান্ধব সরকার। তিনি বলেন, শ্রমিকদের ঐক্য ও মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণীর মুক্তি নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় সংসদ সদস্য বিএনপি নেতা সামসুর রহমান শিমুল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী প্রমুখ বক্তব্য দেন।