সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৫৬০ ইঞ্চির মেগা স্ক্রিনে বিনামূল্যে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বসুন্ধরা আবাসিক এলাকার ফুটবলপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর! ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।

আর এই হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা স্টেডিয়ামের মতো করে উপভোগ করার জন্য নেওয়া হয়েছে এক বিশেষ ও বিশাল উদ্যোগ।

এলাকার বাসিন্দাদের খেলা দেখার সেরা অভিজ্ঞতা দিতে আয়োজন করা হয়েছে ৫৬০ ইঞ্চির একটি মেগা স্ক্রিন। সম্পূর্ণ বিনামূল্যে এই বিশাল পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চ ও প্রতিটি মুহূর্তের উল্লাস সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

এই জমকালো প্রদর্শনীর ভেন্যু নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার ২০০ ফিটের এমও এন (M O N) ব্লকের, ৫ নম্বর স্বদেশ গেটে। খেলা দেখতে ইচ্ছুকদের সুবিধার্থে ইতিমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে লোকেশন লিংকও প্রকাশ করা হয়েছে।

আয়োজক কমিটি জানিয়েছে, ঘরে বসে টিভি দেখার চেয়ে বড় পর্দায় শত শত মানুষের সাথে একসঙ্গে খেলা দেখার অনুভূতি একেবারেই আলাদা।

তাই এলাকার সকল ফুটবল ভক্তকে একসঙ্গে এসে নিজ নিজ প্রিয় দলের জন্য গলা ফাটাতে এবং মেগা স্ক্রিনের সামনে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
No match data available
World Cup